গাজীপুর-২ আসনে বিএনপি প্রার্থীর স্ত্রীর খোলা জীপে শোডাউনে প্রচারণায় নতুন মাত্রা

Slider বাংলার মুখোমুখি


ক্যাপশন: ( টঙ্গীতে গাজীপুর-২ আসনে বিএনপির প্রার্থী এম মনজুরুল করিম রনির স্ত্রী তাপসী তন্ময় চৌধুরীর শোডাউন-ছবি ভিডিও থেকে নেয়া)

গাজীপুর: গাজীপুর-২ ( সদর- টঙ্গী) আসনে বিএনপির প্রার্থী এম মনজুরুল করিম রনির স্ত্রী মতবিনিময় সভা করে খোলা জীপে শোডাউন করেছেন। কোন প্রার্থীর স্ত্রীর এই ধরণের শোডাউন প্রচারণায় নতুন মাত্রা যোগ হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে টঙ্গীতে এই শোডাউন হয়।

জানা যায়, গাজীপুর-২ আসনে বিএনপির প্রার্থী এম মনজুরুল করিম রনির স্ত্রী তাপসী তন্ময় চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়ায় তিনি চূড়ান্ত প্রার্থী হতে পারেন নি। অনেকে এটাকে রাজনৈতিক কৌশল হিসেবে মনে করেছেন। তবে নিজের প্রার্থীতা বাতিল হলেও স্বামীর মনোনয়নপত্র বৈধ হয়। ফলে স্বামী এম মনজুরুল করিম রনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। স্বামীর নির্বাচনী প্রচারণায় স্ত্রী প্রথম থেকে স্বামীর সাথে প্রচারণা করেন। পরে বিভিন্ন সমাবেশে স্ত্রী একাই সামলে নেন। আজকে টঙ্গীতে গাজীপুর সিটিকরপোরেশনের ৪৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত একটি মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেয়ার পর স্বামীর মত খোলা জীপে শোডাউন করে প্রচারণা করেন তাপসী তন্ময় চৌধুরী। এই শোডাউনে অসংখ্য নারী অংশগ্রহণ করেন।

স্বামীর আদলে স্ত্রীর খোলা জীপে শোডাউন সাধারণ ভোটার ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মধ্যে নতুন মাত্রা যোগ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *