কালীগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

Slider ফুলজান বিবির বাংলা

মো. সাজ্জাত হোসেন, নিজস্ব প্রতিবেদক: আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুর-৫ আসনে (কালীগঞ্জ, পূবাইল, বাড়িয়া) ধানের শীষের পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ই ফেব্রুয়ারী) বিকালে কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর উচ্চ বিদ্যালয় মাঠে, উপজেলা বিএনপির আয়োজনে গাজীপুর-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক মিলনের ধানের শীষের পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাস্টারের সভাপতিত্বে ও সদস্য সচিব খালেকুজ্জামান বাবলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা এ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক শাফিন, গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।

নির্বাচনী জনসভায় প্রধান অতিথি এ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল স্পষ্ট ভাষায় বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রাষ্ট্র পরিচালনার বাস্তব অভিজ্ঞতা একমাত্র বিএনপিরই আছে। জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও সুশাসন পুনঃপ্রতিষ্ঠায় বিএনপি দেশের সবচেয়ে নির্ভরযোগ্য শক্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *