গাজীপুরে জমি দখলের জন্য বিএনপি নেতাকে স্বপরিবারে বিনা মামলায় গ্রেপ্তার!

Slider টপ নিউজ

ছবি(কাশিমপুরে অসহায় পরিবার, এদেরকে ধরে নিয়ে গিয়েছিল পুলিশ)

গাজীপুর: সামান্য জমি দখলের জন্য এক বিএনপি নেতাকে স্বপরিবারে বিনা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন এখনো কারা ভোগ করছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, আনোয়ার হোসেন (৪০), তার স্ত্রী নুরী বেগম( ৩০), বোন জামিলা(৫১), ভাগিনা মিলন(৩৫), ভাগিনি জামাই রিপন( ৩৫)।

অনুসন্ধানে জানা যায়, গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকার ডুলিপাড়া গ্রামের আয়ফসার উদ্দিনের ছেলে আনোয়ার হোসেনের সাথে প্রতিপক্ষের জমি নিয়ে বিরোধ ছিল। গত ২৫ ডিসেম্বর রাতে হঠাৎ পুলিশ এসে আনোয়ার হোসেন সহ তার পরিবারের ৫ জনকে পুলিশ ধরে নিয়ে যায়। জিএমপির কাশিমপুর থানা পুলিশ এদের ধরে আনোয়ার হোসেনকে একটি পেন্ডিং মামলায় ও বাকী ৪জনকে সন্দেহজনক ভাবে আদলতে পাঠায়। আদালত থেকে ৪ জন জরিমানা দিয়ে ছাড়া পায় ও আনোয়ার হোসেন কারাগারে যায়।

জানা গেছে, পুলিশ এই পরিবারকে গ্রেপ্তার করতে গিয়ে আনোয়ার হোসেনের মেয়ে ফাতেমা( ৭ম শ্রেনীতে পড়ে মাদরাসায়) ও নাতিন শাহিনুর ( ৭ম শ্রেনীতে পড়ে মাদরাসায়) তাদের মারধর করে।

বর্তমানে আনোয়ার হোসেন কারাগারে থাকা অবস্থায় প্রতিপক্ষ আনোয়ারের পরিবারকে জমি লিখে দিতে চাপ সৃষ্টি করছে। জমি লিখে দিলেই আনোয়ার জামিন পাবে বলে জানানো হয়েছে।

জমি দখলে সহযোগিতা করতে বিনা মামলায় একই পরিবারের ৫ জনকে গ্রেপ্তারের বিষয়ে জানতে কাশিমপুর থানার ওসি ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *