ইসরায়েলের যুদ্ধাপরাধের তদন্তে আন্তর্জাতিক আদালত

ঢাকা: ফিলিস্তিনে সংঘটিত যুদ্ধাপরাধের তদন্ত করবে নেদারল্যান্ডের দ্য হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। বিশ্ব সম্প্রদায় স্বীকৃত সর্বোচ্চ বিচার আদালতের এই পদক্ষেপ ইসরায়েল ও সংশ্লিষ্ট যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে গৃহীত প্রথম পদক্ষেপ বলেই বিবেচিত হবে। ফিলিস্তিনে সংঘটিত হত্যাযজ্ঞের পূর্ণ তদন্তে আন্তর্জাতিক এ আদালতের কৌসুলিরা বের করার চেষ্টা করবেন এর সঙ্গে আসলে কারা জড়িত। আর সে হিসেবেই ইসরায়েল এমনকি […]

Continue Reading

দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধসহ সকল কর্মসূচি চলবে : ২০ দল

দাবি আদায়ের মাধ্যমে বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত চলমান অবরোধসহ ঘোষিত কর্মসূচি অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। শনিবার ২০ দলের প থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা বলা বলেন।   বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ২০০৯ সালে ক্ষমতাসীন হবার পর থেকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন […]

Continue Reading

মানুষ মেরে ক্ষমতায় যাওয়া যায় না

ঢাকা: ক্ষমতায় যাওয়ার জন্য আর কত লাশের প্রয়োজন! মানুষ মেরে ক্ষমতায় যাওয়া যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সমাবেশে এরশাদ বলেন, একটি দল মানুষকে জিম্মি করে রাজনীতি করতে চায়। তাদের কারণে […]

Continue Reading

বেনাপোলের পুটখালী সীমান্তে বিএসএফ’র এলোপাতাড়ি গুলি : ২ বাংলাদেশী গুলিবিদ্ধ

বেনাপোল(যশোর) :বেনাপোলের পুটখালী সীমান্তে আজ শনিবার ভোর রাতে ভারতীয় বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী গরুর রাখাল আহত হয়েছে। আহতরা হলো পুটখালী গ্রামের আলী আহম্মদের ছেলে ফারুক হোসেন(২০) এবং কাগজ পুকুর গ্রামের মিজানুর রহমানের ছেলে আলমগীর হোসেন (২৫)। আহত ফারুক হোসেন শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নাভারন ও আলমগীর হোসেন শার্শা বাজারের একটি কিনিকে চিকিৎসাধীন রয়েছে। আহত ফারুক […]

Continue Reading

সুচিত্রা সেনের আজ প্রথম মৃত্যুবার্ষিকী

গত বছরের ১৭ জানুয়ারি বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেত্রী সুচিত্রা সেন পৃথিবীর মায়া কাটিয়ে চলে গিয়েছিলেন। আজ তার প্রথম মৃত্যুবার্ষিকী। তার মৃত্যুবার্ষিকীতে দুই বাংলায় ভক্তরা এ মহানায়িকাকে মনে-প্রাণে স্মরণ করছেন। দিনটি ছিল শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৮টা ৫৫ মিনিট কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান সবার প্রিয় সুচিত্রা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল […]

Continue Reading

নিরাপত্তাহীনতার অন্ধকারে দেশ, নিজেদের নিরাপত্তা নিশ্চিতে শৃঙ্খলা বাহিনীর উদ্যোগ

বৃহস্পতিবার রাতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কোনাবাড়ী এলাকায় পিকেটারদের ছোড়া পেট্রলবোমায় তিনটি পণ্যবাহী ট্রাকে আগুন ধরে যায়। এতে নষ্ট হয়ে যায় বিভিন্ন নিত্যপণ্য -বাংলার চোখবিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে যানবাহনে আগুন, ভাংচুর ও বোমাবাজিসহ চলমান নানা সহিংসতায় কেঁপে উঠেছে দেশ। ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে সর্বস্তরের মানুষ। সরকারি কার্যালয়, মন্ত্রী-বিচারপতির বাড়ি, […]

Continue Reading

ঝকঝকে ত্বকের জন্যে প্রতিদিনের ৭টি টিপস

ঝকঝকে নিখুঁত ত্বক কে না চায়? কিন্তু তা কি সব সময় সম্ভব হয়? বলিরেখা, ব্রন দূর করা থেকে শুরু করে ত্বকের সজীবতা ধরে রাখতে এখানে সাতটি সাধারণ টিপস দিয়েছেন বিউটি এক্সপার্ট লেইলা জাভাডোভা। ১. লোককূপের ময়লা দূর করা : ত্বকের যত্নের মূল বিষয়টি হলো লোককূপের গোড়ার ময়লা পরিষ্কার করা। পরনের একটি কাপড় হালকা গরম পানিতে […]

Continue Reading

প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন এস কে সিনহা

 দেশের ২১তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)। শনিবার বেলা এগারটার দিকে বঙ্গভবনে তাকে শপথ পড়ান প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। এসময়  প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত ছিলেন। বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের তিলকপুর গ্রামে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি পাস করার পর ১৯৭৪ সালে সিলেট […]

Continue Reading

এক ভাই মহাকাশে, আরেকজন পৃথিবীতে

  দূরপাল্লার মহাকাশ অভিযানের প্রস্তুতি হিসেবে এক মার্কিন মহাকাশচারী ও তার যমজ ভাইয়ের উপর এক বছর নজর রাখবেন ডাক্তাররা। এই পরীক্ষার মাধ্যমে মানুষের শরীর ও মনের ক্ষমতার সীমা বোঝা যাবে বলে আশা করছেন বিজ্ঞানীরা।  আন্তর্জাতিক স্পেস স্টেশন আইএসএস-এ দুই মহাকাশচারী এক বছর কাটাতে চলেছেন। তারা হলেন অ্যামেরিকার স্কট কেলি ও রাশিয়ার মিখাইল করনিয়েংকো। আগামী ২৭শে […]

Continue Reading

বাসের ধাক্কায় এনএসআই সদস্য নিহত

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় বাসের ধাক্কায় এমএ সাত্তার (৫০) নামে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকউরিটি ইন্টেলিজেন্সের (এনএসআই) এক সদস্য নিহত হয়েছেন। শনিবার সকালে এ ঘটনা ঘটে। তিনি গুলশান জোনে কর্মরত ছিলেন বলে জানা গেছে। শাহবাগ থানার এসআই রবিউল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টার দিকে প্রেসক্লাবের সামনের রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে আট […]

Continue Reading

রাজধানীতে দুই বাসে আগুন, দগ্ধ ৪

ঢাকা: সকালে রাজধানীতে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ চারজন দগ্ধ হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টা মিরপুর-১৩ নম্বর এবং ও পৌনে ৯টার দিকে কদমতলী থানার রায়েরবাগে এ আগুন দেয়ার ঘটনা ঘটে। রায়েরবাগে বাসে দেয়া আগুনে দগ্ধ হয়েছেন সুলতানা ইসলাম নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের এক ছাত্রী। তাকে পুরান ঢাকার ন্যাশনাল […]

Continue Reading

দুর্বৃত্তদের আগুনে জবি ছাত্রী দগ্ধ

জবি করেসপন্ডেন্ট: দুর্বৃত্তদের আগুনে  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নৃবিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থী সুলতানা ইসলাম দীবা দগ্ধ হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) সকালে রাজধানীর রায়েরবাগ এলাকায় ঢাকামুখী স্বদেশী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন দিলে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা বাসটি রায়েরবাগে পৌঁছলে র্দুবৃত্তরা এতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় জবি শিক্ষার্থী […]

Continue Reading

বিশ্ব ইজতেমায় শীত ও বৃষ্টি: ধ্যান ভঙ্গ করতে পারছে না মুসল্লীদের

মীর ফারুক স্পেশাল করেসপন্ডেন্ট গ্রামবাংলানিউজটোয়েন্টিফোর.কম বিশ্ব ইজতেমা ময়দান টঙ্গী থেকে : বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনের শুরুতে ভোররাতে হঠাৎ বৃষ্টি হয়েছে। কনকনে শীতে বৃষ্টি হলেও আল্লাহর ধ্যানে মশগুল লাখো মুসল্লীর জিকির থামেনি। প্রকৃতির অভিমান ভঙ্গ করতে পারেনি তাদের ধ্যানযজ্ঞ। তারা আঁচও করতে পারেননি কখন বৃষ্টি হয়েছে। তবে ইজতেমা ময়দানে স্থানে স্থানে বৃষ্টির পানি জেমেছে। […]

Continue Reading

তারেক রহমানকে ফেরত চেয়ে বৃটেনকে সরকারের চিঠি

কূটনৈতিক সংবাদদাতা : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে সরকার। এরই মধ্যে তাকে ফেরত চেয়ে বৃটেনকে চিঠি দিয়েছে সরকার। পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী স্বাক্ষরিত এ চিঠি গত বৃহস্পতিবার লন্ডনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে পাঠানো হয়েছে। সেখান থেকে চিঠিটি বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ডের কাছে পৌঁছে দেয়া হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে […]

Continue Reading

বিদ্যমান সঙ্কট অশনি সঙ্কেত : বদরুদ্দোজা চৌধুরী

চলমান রাজনৈতিক সঙ্কট উত্তরণে সরকারকে দ্রুত সংলাপে বসার তাগাদা দিয়ে বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, সংলাপে না বসলে দেশের পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে। আর বিলম্ব করলে বিদেশীদের চাপে সংলাপে বসতে হতে পারে, যা লজ্জাজনক হবে। আজ শুক্রবার রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা […]

Continue Reading

রাজধানীতে ৬টি যানবাহনে আগুন

২০ দলের ঢাকা অবরোধের ১১তম দিনে রাজধানীতে অন্তত ৬টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। তবে অবরোধকারীদের মিছিল করতে দেখা যায়নি কোথাও। দিনে যানবাহনের সংখ্যা বেশি থাকলেও আতঙ্কের কারণে রাতে যান চলাচল কমে যায়। রাত ৯টায় গুলিস্তান পার্কের সামনে একটি লেগুনায় অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক […]

Continue Reading

গায়ে হলুদ ভেসে গেলো রক্তে

ঢাকা: কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার বানিয়ারছড়া স্টেশন এলাকায় কক্সবাজারের দিকে আসা একটি পর্যটকবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। নিহতরা হলেন- কক্সবাজার কেজি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তাহেরা বেগম (৪০), তার কন্যা তাসমিয়া ইসমাঈল তাম্মি (২০), কাজের মেয়ে কহিনুর আক্তার (১৩) ও মাইক্রোবাস চালক জয়নাল আবেদীন […]

Continue Reading

কালিয়াকৈর পৌর মেয়র সহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা গ্রেফতার-১

গাজীপুর:  কালিয়াকৈরে  আগুনে পুড়ে বাসের হেলপার তোফাজ্জল নিহতের ঘটনায় কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় কালিয়াকৈর পৌর বিএনপি’র সভাপতি হুমাইয়ুন কবির খান ও সাধারণ সম্পাদক পৌর মেয়র মজিবুর রহমানসহ বিএনপি-জামায়াতের ৩৪ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০/১৫ জনকে আসামী করা হয়েছে। শুক্রবার(১৬ জানুয়ারী) কালিয়াকৈর থানার পরিদশক(তদন্ত) রফিকুল ইসলাম জানান। হত্যা মামলায় একজনকে […]

Continue Reading

সঙ্কট সমাধান না হওয়া পর্যন্ত অবরোধ চলবে : বিএনপি

যৌথ বাহিনী গ্রাম-গঞ্জে বিভৎস তাণ্ডব চালাচ্ছে অভিযোগ করে চলমান সঙ্কটের সমাধান না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শুক্রবার এক বিবৃতিতে বিএনপি ও ২০ দলীয় জোটের এই অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, মানুষের ভোটাধিকার ফিরিযে আনা ও একটি অবাধ নির্বাচন নিশ্চিত করতেই আমরা লাগাতার এই আন্দোলন করছি। […]

Continue Reading

গাজীপুরে অবরোধ বিরোধী মিছিল

গাজীপুর: ২০ দলীয় জোট আহুত চলমান অবরোধ কর্মসূচির বিরেুদ্ধে গনসচেতনা সৃষ্টির লক্ষ্যে গাজীপুরে অবরোধ বিরোধী মিছিল সামবেশ করেছে জাতীয় শ্রমিক লীগ গাজীপুর জেলা ও মহানগর শাখা। শুক্রবার সন্ধ্যায় গাজীপুর জেলা আওয়ামীলীগ কাযালয়ে সামবেশ শেষে একটি মিছিল জেলা শহর প্রদক্ষীন করে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমান মোল্লা। গাজীপুর মহানগর শ্রমিকলীগের […]

Continue Reading

সরকারের বিরুদ্ধে ছাত্রজনতার আন্দোলন তীব্রতর হবে : শিবির

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার বলেছেন, জালিম আওয়ামী সরকারকে আর কোনো ছাড় দেয়া হবে না। এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ছাত্রজনতার আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। তিনি আজ সকালে রাজধানীর শহীদ আব্দুল মালেক মিলনায়তনে ছাত্রশিবির ঢাকা অঞ্চলের দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে একথা বলেন। সেক্রেটারি জেনারেল আতিকুর রহমানের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় […]

Continue Reading

বাংলাদেশ পরিস্থিতি: জাতিসংঘের হুশিয়ারি

বাংলাদেশে অব্যাহত রাজনৈতিক সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। এক বিবৃতিতে জাতিসংঘ মানবাধিকার কমিশন বলেছে, বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক দল শান্তিপূর্ণভাবে তাদের বিরোধ মিটমাটে ব্যর্থ হওয়ার পর যেভাবে সহিংসতা বাড়ছে, তা খুবই উদ্বেগজনক। সব রাজনৈতিক দলের প্রতি সংযম প্রদর্শন এবং অবিলম্বে সহিংসতা বন্ধেরও আহবান জানানো হয় বিবৃতিতে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ বিবৃতির […]

Continue Reading

সামাজিক সংগঠন স্বধীন এর কম্বল বিরতণ

গাজীপুর: মহানগরে  স্বাধীন নামে একটি সামাজিক সংগঠন ৩০০ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে। শুক্রবার বাদ জু,মা এসপিবিএল স্কুল মাঠে এক অনাঢ়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কম্বল বিতরণ করা হয়। আয়োজক সংগঠন স্বাধীনের সঙ্গে সহযোগিতায় ছিলেন বিশিষ্ঠ সমাজ সেবক কারুজ্জামান লিপু খান। এছাড়া সিকিউরিটি প্রিন্টিং কপোরেশনের কমকর্তাগনও উপস্থিত ছিলেন।

Continue Reading

শনিবার রংপুরে সকাল-সন্ধ্যা হরতাল

রংপুর: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ‘ করে রাখার প্রতিবাদে এবং দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ স্থানীয় নেতাদের মুক্তির দাবিতে রংপুর জেলায় সকাল-সন্ধ্যা হরতালে ডেকেছে বিশ দলীয় জোট। শুক্রবার(১৬ জানুয়ারি) বিকেল ৪ টা ১০ মিনিটে মহানগর বিএনপি সভাপতি মোজাফফর হোসেন ও সাধাররণ সম্পাদক শামসুজ্জামন এই হরতালে আহ্বান করেন।

Continue Reading

‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সংলাপ প্রয়োজন’

স্টাফ রিপোর্টার:মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সরকার ও বিরোধী জোটের মধ্যে সংলাপ প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এমাজউদ্দিন আহমেদ। বলেছেন, রাজনীতির দায়িত্ব সমস্যার সমাধান করা। সমস্যা সৃষ্টি করা নয়। ঐক্য সৃষ্টি করা। বিভক্তি নয়। এটা গণতন্ত্রের চর্চা। মুক্তিযোদ্ধারা এই স্বপ্নই দেখেছিল। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে দুই দলকে সংলাপে বসতে হবে। শুক্রবার সকালে জাতীয় […]

Continue Reading